বিশ্ববিদ্যালয়ের বাসচালককে ছুরিকাঘাত, প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ

পাবনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৮:২০আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:২২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক বাসচালককে ছুরিকাঘাতের প্রতিবাদে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীদের পরিবহনকারী একটি বাস পাবনা শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রাফিক মোড়ে যানজটের মধ্যে পড়ে। এসময় তিন মোটরসাইকেলের ৯ যুবক যানজটের জন্য বাসচালক আব্দুর রহিমকে দায়ী করে মারধোর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বাসচালককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে শনিবার সকালে এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে পড়েন শিক্ষার্থীরা। তারা দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী