ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশ কর্মী রবিউলের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ০৩:২৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০৩:৩০

ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশ কর্মী রবিউলের মৃত্যু রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশ কর্মী রবিউল ইসলাম (৪০) মারা গেছেন। রবিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।গত বুধবার তিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন।
রবিউল নগরীর মতিহার থানার বৌ-বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাগরীর মতিহার থানার বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছিলেন দুই বিকাশকর্মী। আহতদের মধ্যে একজন হলেন রবিউল ইসলাম। অপরজন বোয়ালিয়া থানার খড়খড়ি কৃষি ব্যাংক সংলগ্ন এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম পলাশ (৩৫)। পলাশের পায়ে গুলি লেগেছিল।

রবিউল ও মমিনুল নগরীর আলুপট্টি এলাকার মেসার্স ওমর আলী ডিস্ট্রিবিউশনের দুই কর্মচারী। বিকাশের টাকা তুলে নিয়ে তারা চারঘাট এলাকার বিভিন্ন এজেন্টের কাছে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে অপর আরেকটি মোটরসাইকেল আরোহী অনুসরণ করে চলন্ত অবস্থায় তাদেরকে গুলি করে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এই ঘটনায় বিকাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে সালমান বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

তিনি আরও জানান, এই ঘটনায় গত শনিবার নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে জনী ও শহিদুল নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে ২ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের