রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে মিছিলটি করা হয়।
মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা দিলীপ রায়ের মুক্তি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি জানান।
এর আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে বিকালে তথ্যপ্রযুক্তি আইনে নগরীর মতিহার থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু।
/এমও/






