খুলনাগামী ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৪০

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৭

আহত যাত্রী এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনঢাকা থেকে খুলনাগামী চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৪০ যাত্রী আহত হয়েছেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডা স্টেশনে আসলে এই দুর্ঘটনা ঘটে।

কড্ডা হাইওয়ের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর (এটিএসআই) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এটিএসআই আব্দুর রশিদ জানান, 'সকাল ১১টার দিকে ঢাকা থেকে ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়। এসময় স্টেশনের ওপর দিয়ে অবৈধভাবে টাঙানো ডিশ ক্যাবলের তারের সঙ্গে যাত্রীরা জড়িয়ে যায়। এসময় ওই তারকে বিদ্যুতের তার ভেবে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। এসময় অন্তত ৪০ যাত্রী আহত হয়।'

স্টেশন মাস্টার হামিদুল ইসলাম হিরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'ঘটনার পর সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ঊধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান দুপুরে জানান, সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। অধিকাংশেরই হাত-পা ভাঙ্গা। তবে কেউই মারা যায়নি। সকলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম