সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৬

সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ ঈদুল আযহা উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।বরিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দরটি বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মহিদুর রহমান জানান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রফতানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে সরকারি ছুটি উপলক্ষে বন্দরের কার্যক্রম ৫ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন বেনাপোলে মশলার দাম বাড়ছেই

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান