বেশি দামে চামড়া কিনে বিপাকে নওগাঁর মৌসুমি ব্যবসায়ীরা

খন্দকার রউফ পাভেল, নওগাঁ
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৮

চামড়া ব্যবসায়ী ঈদুল আজহায় প্রতি বছর নওগাঁয় উল্লেখযোগ্য পরিমাণ চামড়া বেচাকেনা হলেও এবারের চিত্র ভিন্ন। তুলনামূলক বেশি দামে গ্রামাঞ্চল থেকে চামড়া কিনে এখন লোকশানে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নওগাঁয় চামড়ার দামে ধস নামিয়েছে এবং মৌসুমি ব্যবসায়ীদেরকে সর্বস্বান্ত করেছে।

তবে চামড়া ব্যবসায়ীরা জানান, তারা সরকার ও টেনারি মালিকদের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন।

প্রতি বছর ঈদুল আজহার দিনে কোরবানির পশুর চামড়ার বিশাল বাজার বসে নওগাঁয়। শহরের বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চল থেকে চামড়া কিনে এনে বিক্রির জন্য ভিড় করেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। কিন্তু গত বছরের তুলনায় এবার চামড়ার দাম ট্যানারি মালিকরা কম নির্ধারণ করায় নওগাঁয় চামড়া কিনে লোকশানের মুখে পড়েছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।

মৌসুমি চামড়া ব্যবসায়ীরা এনামূল হক জানান, গ্রামের বিভিন্ন জায়গা থেকে প্রতি গরুর চামড়া ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে কিনে এনে নওগাঁ শহরে বিক্রি করতে হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা, খাসির চামড়া ১৫০ থেকে ২০০ টাকা করে কিনে এনে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ‘নওগাঁর চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করার কারণেই আমাদের এই অবস্থা।’

মৌসুমি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ‘চামড়া বেশি দামে না কিনলে  ভারতে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছি আমরা।’

জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মোমতাজ উদ্দীন দাবি করেন, তারা কোনও সিন্ডিকেট করে চামড়া কিনছেন না। তারা উন্মুক্ত বাজারে চামড়া কিনছেন। তারা সরকার ও ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনছেন।

তিনি বলেন, ‘ভারতের বাজারে চামড়ার দাম বেশি আর ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দাম কম হওয়ায় পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। পাচার যাতে না হয় সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নওগাঁর ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, ‘কোরবানির পশুর চামড়া থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। চামড়া পাচার যেন না হয় সেলক্ষ্যে ইতোমধ্যে শিল্পমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে ৮ কিলোমিটারের মধ্যে কোনও মজুদ বা ক্রয় বিক্রয় না হয় সেজন্য বিজিবি সর্তক রয়েছে। সীমান্তবর্তী সবগুলো রুটে চেকপোস্ট বসানো হয়েছে।’

আরও পড়ুন- 

সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের