হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৬

নাটোর নাটোর আধুনিক সদর হাসপাতালের একটি সেপটিক ট্যাংক থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালের পেছন দিকের নবনির্মিত সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন ও হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার দুপুরে এক পথচারী হাসপাতালের পেছনের নবনির্মিত সেপটিক ট্যাংকের ভেতর এক নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। বিষয়টি পুলিশকে জানালে সদর থানার একদল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অন্য কোথাও গর্ভপাত ঘটিয়ে মৃতদেহটি ট্যাংকের ভেতর ফেলে রেখে গেছে। নবজাতকটির গর্ভকালীন বয়স প্রায় আট মাস হবে বলে নিশ্চিত করেন আবাসিক মেডিক্যাল অফিসার।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের