নওগাঁয় শিশুকে নির্মমভাবে পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি নওগাঁর আত্রাই উপজেলার রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র এক শিশুকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ বৃহস্পতিবার উপজেলার সাহেবগঞ্জ নিজ বাসা থেকে শিক্ষক আনিছুর রহমানকে গ্রেফতার করেছে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর শনিবার উপজেলার রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হায়দার আলী ও সহকারি শিক্ষক আনিছুর রহমান একে অপরের সঙ্গে শ্রেণি কক্ষে পাঠদান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে হায়দার আলীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্র কামরুল হাসান (১১) কাছে এলে শ্রেণিকক্ষের একপাশে পড়ে থাকা ফ্যানের পাখা দিয়ে আনিছুর তাকে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে  জরুরিভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে শনিবার বিকালে আহত কামরুলের বাবা হায়দার আলী বাদী হয়ে শিক্ষক আনিছুর রহমানের উপর আত্রাই থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ বলে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা জানান, এ ব্যাপারে থানায় ছাত্রের বাবা হাইদার আলী বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছে। বৃহস্পতিবার উপজেলার সাহেবগঞ্জ তার বাসা থেকে তাকে গ্রেফতার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের