নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবির মৃত্যু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৬:২৭আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৬:৩০

নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবির মৃত্যু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবির মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৯ সালের আগে নির্বাচন নয়। সংবিধান মেনে শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।’

এসময় মন্ত্রী দেশের স্বাস্থ্য সেবা জনগনের দোরগোরায় পৌঁছে দিতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, সেলিম উদ্দিন তরফদার ও শাহিন মনোয়ারা হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী জেলার নজিপুরে ২২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে পত্নীতলা মেডিক্যাল এ্যাসিসস্টেন্ট ট্রেনিং স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের