প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ২০:৩৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ২০:৩৬

অপরাধী ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা যে দলের হোক বা যত প্রভাবশালীই হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়ায় নবনির্মিত ‘বেড়া মডেল থানা’ ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা খাদিজার ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অপরাধ করে তারা সবাই অপরাধী। এই হামলায় দেশবাসী বিস্মিত হয়েছে। যে অপরাধী সে অপরাধ স্বীকার করেছে। তার বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখনও জঙ্গি আছে, তবে তা খুবই সীমিত আকারে। জঙ্গিরা আতঙ্কিত, তারা এখন আত্মসর্মপণ করছে।’ এসময় গতকাল বুধবার বগুড়ায় ‘হিজরতে’ বের হওয়া এমন দুই জঙ্গি আত্মসর্মপন করেছে বলেও জানান মন্ত্রী।

পলাতক জঙ্গিসহ সবকিছু এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং নজরদারিতে রয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিরা এখন আর হঠাৎ করেই কোনও ধরনের নাশকতা, হত্যাকাণ্ড, হামলা বা অপরাধ করতে পারবে না। এমন শক্তি বা ক্ষমতা তাদের আর নেই।’

পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ভারপ্রাপ্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, র্যা ব ১২ কমান্ডার মো. শাহাবুদ্দিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের