চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের জানাজা বিকালে, দাফন গোপালগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ১৩:৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:৫৯

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের নামাজে জানাজা সোমবার বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ দাফনের জন্য নিজ জেলা গোপালঞ্জের সদর উপজেলার শুকতাইল গ্রামে পাঠানো হবে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

উল্লেখ্য উচ্চচাপ রক্তজনিত কারণে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বৎসর। তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে।

তিনি সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি তার সহকর্মীদের দ্রুত মেডিক্যালে নেওয়ার অনুরোধ করেন। পরে সহকর্মীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তিনি এ বছরের জানুয়ারী মাসে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। চাঁপাইনবাবগঞ্জে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- 

বিটিআরসির নামে ফোন ও এসএমএস দিয়ে চলছে প্রতারণা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ