রামেকে ১৫টি কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৪:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯

রামেক রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গ থেকে ১৫টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মর্গের দোতলার একটি কক্ষ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কঙ্কালটি উদ্ধার করে। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মর্গের দুই ডোমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নগরীর বাকীর মোড় লক্ষ্মীপুর এলাকার রিপন কুমার (৫৫) ও নীরেন রবিদাস (৪২)।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান জানান, রামেক মর্গে কঙ্কাল সংরক্ষণ করে কেনাবেচা করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তারা সেখানে অভিযান চালান। অভিযানে মর্গের দোতলার একটি কক্ষ থেকে খণ্ড খণ্ড অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ডোমকে আটক করা হয়। পরে রাতেই তাদের নামে থানায় মামলা করা হয়। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ও নীরেন দাবি করেছেন, তারা ভারত থেকে খণ্ড করা কঙ্কাল এনে জোড়া দিয়ে বিক্রি করেন। এ চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম