সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ১০:৫৬আপডেট : ২১ মে ২০২৪, ১০:৫৬

সহিংসতার আরও দুটি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতারা। সোমবার (২০ মে) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত মামলায় যুক্তিতর্কের পর  রায় ঘোষণা করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও, পিটিআইই নেতা শাহ মেহমুদ কুরেশি, কাসিম সুরি, জারতাজ গুল, আলী নওয়াজ আওয়ান, ফয়সাল জাভেদ, শিরিন মাজারি, সাইফুল্লাহ নিয়াজি, আসাদ ওমর এবং আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে সহিংসতা, দাঙ্গা, জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগ নথিভুক্ত হওয়ার প্রায় দুই বছর পরে মামলা থেকে খালাস দিয়েছে আদালত।

মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি শেষে রায়ে বলা হয় যে, ইমরান খানের বিরুদ্ধে যথেষ্ঠ প্রমাণ নেই। যেসব প্রমাণ আদারতের হাতে আছে তা অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ঠ নয়।

এর আগে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আব্বাসের সামনে কার্যক্রম চলাকালীন, পিটিআই-এর কৌঁসুলি নাঈম পাঞ্জোথা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি ইমরান ও দলের অন্য নেতাদের জড়িত থাকার ভিডিও প্রমাণের অনুপস্থিতি তুলে ধরেন।

একই ধরনের একটি মামলা থেকে আগেই খালাস পেয়েছিলেন ইমরান খান, পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ। 

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের