বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ

এমরান হোসাইন শেখ
২১ মে ২০২৪, ২০:৫৪আপডেট : ২১ মে ২০২৪, ২০:৫৪

বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ক্যাডারটিতে কিছু সংস্কার এনে নতুন আদেশ জারি করা হয়েছে। ১৯৮০ সালে প্রবর্তিত এ ক্যাডারটির কয়েকটি পদ বিলুপ্ত ও নতুন একটি পদ সৃষ্টি করে সম্প্রতি নতুন আদেশ জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশটি রবিবার (১৯ মে) গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) নামে নতুন সার্ভিস গঠিত হবে বলে এ আদেশে বলা হয়েছে। আদেশে ১৯৮০ সালের Bangladesh Civil Service (Trade) Composition and Cadre Rules, 1980 রহিতকরণের কথাও বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, এটাকে ১৯৮০ সালের আদেশের সংশোধনী বলতে পারেন। কিছু পদ বিলুপ্ত ও নতুন পদ সৃষ্টির জন্য এ আদেশ জারি করা হয়েছে।

তিনি জানান, পদগুলো বিলুপ্ত না হওয়ার কারণে একটি জটিলতা তৈরি হয়েছিল এবং ক্যাডারের নিয়োগ ও পদোন্নতি বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে এই সংশোধন আনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হবে কি হবে না- এ বিষয়ে আগাম কোনও মন্তব্য করতে চাই না। আর এই আদেশের মাধ্যমে বাণিজ্য ক্যাডার বিলুপ্তির পদ বন্ধ হচ্ছে এমনটি বলা যাবে না। এ আদেশের পরেও চাইলে এ ক্যাডার বিলুপ্ত করে অন্য ক্যাডারের সঙ্গে একীভূত করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হয়ে প্রশাসন ক্যাডারে একীভূত হয়। এর পরপরই বাণিজ্য ক্যাডারও বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি সামনে আসে।

২০২২ সালের ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইকোনমিক ক্যাডারের মতো বাণিজ্য ক্যাডারও প্রশাসন ক্যাডারে একীভূত করতে ঐকমত্য পোষণ করা হয়। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফুন নাহার বেগমকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়। বাণিজ্য ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করলে ভবিষ্যতে কী কী সুবিধা-অসুবিধা হতে পারে তা পর্যালোচনা করতে বলা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে গ্রেড-২ থেকে নবম গ্রেড পর্যন্ত ১০০ পদ ছিল। ১৯৯৪ সালে আরও ১৬টি পদ তৈরি করা হয়। এ ১১৬ পদের মধ্যে বিদেশি মিশনে ৩৩, রিজার্ভ ৪ ও প্রেষণে ১৩টি ছিল। ১৯৯৯ সালে পদসংখ্যা কমিয়ে ৬৬ করা হয়। পরে আরও কমে বর্তমানে ৩২টি হয়েছে। ৩২টি পদ থাকলেও বর্তমানে বাণিজ্য ক্যাডারে কর্মরত রয়েছে মাত্র ১৩ জন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ আদেশের ফলে বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হলো। 

/এফএস/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি