রাজশাহীতে পায়ুপথে হেরোইন পাচারকালে আটক ৪

রাজশাহী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ২১:১৭আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:২২

রাজশাহীতে পায়ুপথে হেরোইন পাচারকালে আটক ৪ অভিনব কায়দায় পায়ুপথে হেরোইন পাচারকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গৌরাঙ্গবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আগলপুর লালাদীঘি গ্রামের মোস্তফা কামাল (২৪), বলিয়াডাইং গ্রামের আজিম আলী (১৯), আবদুল হামিদ (২০) ও  নাইম আলী (২০)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলী মুন্সি জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গৌরাঙ্গবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই চারজনকে হেরোইনসহ আটক করা হয়। এসময় তাদের প্রত্যেকের পায়ুপথে ৫০ গ্রাম করে হেরোইন পাওয়া গেছে। উদ্ধারকৃত ২০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের