চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৫:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৩০

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শংকরবাটি এলাকার একটি বাড়ি থেকে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ৪৫টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহীন কাদিরের সৎ মা রোকেয়া বেগম ও তার চাচাতো ভাই শাকিল আহমেদকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত তিনদিন ধরে এই অস্ত্র ব্যবসায়ীদের নজরদারিতে রাখে পুলিশ। রবিববার রাতে ২৯টি ছাগলের সঙ্গে এই অস্ত্রের চালানটি জেলার বাইরে যাওয়ার পথে পুলিশের গতিবিধি টের পেয়ে ফেরত আসে অস্ত্র ব্যবসায়ীরা। পরে তারা শংকরবাটি এলাকার ওই বাড়িতে ছাগলসহ এসব অস্ত্র মজুদ করে। আজ সোমবার বেলা ৩টার দিকে তালাবদ্ধ অবস্থায় পুলিশ তালা ভেঙে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানায়, দেশব্যাপী নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট এলাকা দিয়ে এসব অস্ত্র মজুত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ির মালিক শাহীন কাদির সেনাবাহিনীর সাজেন্ট পদে চাকরি করেন।

/বিটি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের