ক্ষেতলালে শিক্ষার্থীদের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১০:১৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১০:১৭

জয়পুরহাট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাকে বৃক্ষ প্রবণ এলাকা ঘোষণার এক বৃহৎ পরিকল্পনা নিয়েছেন উপজেলা প্রশাসন। সে লক্ষ্য অর্জনে উপজেলার সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের এক লাখ ফলদ ও বনজ গাছ বিনামূল্যে বিতরণের কাজ শুরু হয়েছ। তারই ধারাবাহিকতায় বুধবার ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় আমলকি,থাই পেয়ারা ও জলপাইয়ের চারাগাছ।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধূরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আহম্মেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৃক্ষ শুধু পরিবেশ বান্ধব নয় আর্থিকভাবে আমাদের বন্ধুও। এ জন্য ক্ষেতলাল উপজেলার তিনটি কলেজ, ৩৪টি মাধ্যমিক ও ৪৭টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ খালি জায়গাগুলোতে এক লাখ বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই মধ্যে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের দাবি জানিয়ে তিনি বলেন, এক মাসের মধ্যে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে এক লাখ গাছের চারা রোপনের কাজ সম্পন্ন করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের