দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৮:২৩

দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: নাসিম আগামী নির্বাচনে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘যেকোনও মূল্যেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় আসলে এদেশ ফের রাজাকারের দেশে পরিণত হবে।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, ২০১৯ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে আসেন। খেলা হবে নির্বাচনি মাঠে। জ্বালাও, পোড়াও করে কোনও লাভ হবে না।

সদ্য সমাপ্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।’

জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি নাসিম বলেন, ‘কোনও প্রার্থী আমার নাম কিংবা ছবি ব্যবহার করে ক্যানভাস করবেন না। দলের মধ্যে কোনও কোন্দলের চেষ্টা করবেন না। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেরিনা জাহান কবিতাকেও সংবর্ধনা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ।

আরও পড়ুন:
ভ্যাট আছে, ভ্যাট থাকবে এবং ভ্যাট দিতেই হবে: অর্থমন্ত্রী

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী