ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, রুয়েট বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ১৩:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

রুয়েট

ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার মধ্যে  শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুয়েট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সাখাওয়াত ও তপু গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি শহীদ আব্দুল হামিদ ও শহীদ জিয়াউর রহমান হলে কয়েকটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা চলছিল। এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে শহীদ আব্দুল হামিদ হলে দুই পক্ষের কর্মীদের মধ্যে মারামারি ঘটনাও ঘটে। এ ঘটনায় এক ছাত্রলীগ কর্মীকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তিও করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এছাড়া ওই চুরির ঘটনায় মঙ্গলবার (৮ নভেম্বর) রুয়েটের জিয়া হলে তল্লাশি চালায় শিক্ষক সিদ্ধার্থ শংকর। এসময় তিনি রুয়েট শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাকিল কবিরের কক্ষে (৪৩০)তল্লাশি চালাতে গেলে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্ধার্থ শাকিলকে চড় মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখেন। ওই সময় সিদ্ধার্থ মহানগর ছাত্রলীগকে জানালে ওই রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার সকাল ১০টায় এক জরুরি বৈঠকে এ আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিকাল ৩টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’

মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের