রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল

রাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পতাকা মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য। আমরা তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তির ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় দেখেছি। তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সুন্দরবনকেও ধ্বংস করুক, এটা আমরা চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজকে রামপালবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাশের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক রূপশ বিন সালাম, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের