জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন, আটক ২

জয়ফুরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ১৬:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৬:২২

জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ খুন, আটক ২ জয়পুরহাটের কালাইয়ে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার ইটাইল গ্রামে এ ঘটনা ঘটে।
কালাই থানা পুলিশ ও বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে, ইটাইল গ্রামের আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাড়ির বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশী আনছার আলীর বিরোধ হয়। এসময় উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই আমজাদ হোসেনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর আনছার আলী পলাতক থাকলেও পুলিশ তরিকুল ও তার মা লাল বিবিকে আটক করে থানায় নেয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ওই গ্রামের আনছার আলী পালিয়ে গেলেও পুলিশ তার ছেলে তরিকুল ইসলামকে আটক করেছে। আর জিজ্ঞাসাবাদের জন্য তরিকুলের মা লাল বিবিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান