বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ধুনটে

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১৮:১১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:১১

ধুনটে বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুত বগুড়ার ধুনটে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা দিয়ে শুরু হবে। টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার পর এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা।

তাবলিগ জামাতের মাওলানাদের তত্ত্বাবধানে ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতি বছরের মত এবারও ধুনটের নিভৃত পল্লী সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে ফাঁকা ময়দানে ৪০তম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির জানান, ইজতেমায় তিন দিন ইবাদত বন্দেগি ও নবী রাসুলের তরিকাসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দেশ ও বিদেশের ওলামায়ে একরামগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন।

ইতোমধ্যে চারটি বিদেশি তাবলিগ জামাতসহ ২৩টি জামাত এক হয়ে ধুনটের বিভিন্ন মসজিদে অবস্থান নিয়ে ইসলামের দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। বিদেশি জামায়াতের মধ্যে সৌদি আরব, মরক্কো, চাঁদ ও মালয়েশিয়ার মুসল্লিগণ রয়েছেন।

ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে যুগ যুগ ধরে ধুনটের এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতিও পেয়েছে। প্রতিবছর এই বিশ্ব ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ সৌদিআরব, মালয়েশিয়া, ফিলিপাইন, চাঁদ, মরক্কো, লেবানন, জর্ডানসহ বিশ্বের প্রায় ১৫ দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তবে গত বছরের তুলনায় এ বছর ইজতেমায় মুসল্লির সংখ্যা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। তাই এবার ইজতেমার ময়দান আরও বড় করা হয়েছে।

হুমায়ুন কবির আরও জানান, ইজতেমায় বিদেশি মুসল্লিদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য ২৫০টি ল্যাট্রিন ও পর্যন্ত অজুখানা স্থাপন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর শনিবার পূর্বাহ্নে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা নিয়োজিত থাকবেন। এছাড়া ইজতেমা প্রাঙ্গনে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন- 


পহেলা বৈশাখের ঘটনায় চিহ্নিত ৮, অভিযুক্ত মাত্র একজন

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের