পহেলা বৈশাখের ঘটনায় চিহ্নিত ৮, অভিযুক্ত মাত্র একজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪

পহেলা বৈশাখে শ্লীলতাহানি

২০১৫ সালের পহেলা বৈশাখে শ্লীলতাহানির ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় মো. কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। যদিও ওই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৮ জনকে শনাক্ত করা হয়। আর এ মামলায় মাত্র একজন গ্রেফতার হয়েছে। আর তাকেই অভিযুক্ত করে আজ চার্জশিট দেওয়া হলো।

মঙ্গলবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক আবদুর রাজ্জাক অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি এ মামলায় কামাল হোসেনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এরপর ১৮ জুলাই হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পায় কামাল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক পার্থ চট্টোপাধ্যায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।  

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায় এলাকায় নারীদের  লাঞ্ছনার ঘটনায় শাহবাগ থানায় শ্লীলতাহানির এক মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে ৮ জনকে শনাক্ত করে গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। এরপর এই ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনাক্ত করা আসামিদের খুঁজে না পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত ৮ জনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও বর্ষবরণে শ্লীলতাহানির ঘটনা গোপন ও প্রকাশ্যে প্রমাণিত হয়েছে।

তদন্তে সাক্ষ্য প্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়। পরবর্তীতে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাপদ্দার ওই প্রতিবেদনটি গ্রহণ না করে পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

/এসআইটি/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি