রাবির উন্নয়নে ৩৬৩ কোটি টাকার প্রকল্প অনুমোদিত

রাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৯:২১

রাবির উন্নয়নে ৩৬৩ কোটি টাকার প্রকল্প অনুমোদিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ৩৬৩ কোটি ৮৭ লাখ টাকার চার বছর মেয়াদী উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের মধ্যে রয়েছে ১০ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল ও শিক্ষকদের জন্য ১০ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন জানান, এই উন্নয়ন প্রকল্পের মধ্যে আরও রয়েছে,বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংস্কার, শেখ রাসেল মডেল স্কুলের ভবন নির্মাণ এবং নির্মার্ণাধীন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, চতুর্থ বিজ্ঞান ভবন ও কৃষি অনুষদ ভবনের কাজ সম্পন্ন করা হবে। এছাড়া এই প্রকল্পের আওতায় বিভিন্ন জরাজীর্ণ ভবন সংস্কার ও পুরো বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের