লিপু হত্যা: বিচারের দাবিতে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৪:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:১০

লিপু হত্যা: বিচারের দাবিতে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা লিপু হত্যার তদন্তে অসন্তোষ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশ করে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন।

লিপু হত্যা: বিচারের দাবিতে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ

সমাবেশে বক্তারা বলেন, তিন মাসেও লিপু হত্যার কোনও অগ্রগতি দেখছি না। পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকাণ্ডের মতো লিপু হত্যাও নাটকীয়তার রূপ নিচ্ছে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না।কিন্তু পরিস্থিতি এমন যে আমাদের বলতে বাধ্য করছে।

বক্তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরাআগেও বলেছিলাম, হত্যার বিচারে অগ্রগতি না দেখলে আবার রাস্তায় নামবো। আজ আমরা সেই কারণেই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

লিপু হত্যা: বিচারের দাবিতে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকালে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের