চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৭:০৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:১৪

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি’র এক সদস্যের ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার নাম মো. আব্দুর রাকিব ওরফে সুমন। সোমবার দুপুর ৩টায় চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল আদালত-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আব্দুর রাকিব ওরফে সুমনের বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া শামজোলা গ্রামে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানা পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. আব্দুল মোমিনকে গুলি ও জেহাদি বইসহ আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই বছরের ১৬ জুন রাতে পুলিশ শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে ১টি সুটারগান ও ৩ রাউন্ড গুলিসহ আব্দুর রাকিব ওরফে সুমনকে আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শিবগঞ্জ থানা পুলিশ।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ এর বিচারক সুমনকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের