বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯

বগুড়া বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর নিজবাটিয়া চরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা করে।

অভিযুক্ত দুজন হলো, নিজবাটিয়া চরের লুলু আকন্দের ছেলে ও সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র পাপ্পু মিয়া (২০) ও তার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কৃষক গোলাম মোস্তফা (২২)।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নিজবাটিয়া চরের ওই ছাত্রী তার স্কুলের কাছে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। বুধবার সকালে পড়তে যাওয়ার পথে একই এলাকার মোস্তফা তাকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তা প্রস্তাব প্রত্যাখ্যান করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে বখাটে মোস্তাক তার বন্ধু পাপ্পুর সহযোগিতায় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুজন পালিয়ে যায়। এরপর ছাত্রী নিজেই সারিয়াকান্দি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএমওয়াহেদুজ্জামান বলেন, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তি দুজনকে গ্রেফতার অভিযান চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের