সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৯

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামি কারাগারে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য কে.এম. নাসির উদ্দিসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ১টার দিকে উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে আসামিদের থানা থেকে পুলিশ পাহাড়ায় প্রেসক্লাব মোড় হয়ে আদালতে নিয়ে যেতে দেখা যায়। এ সময় মিডিয়ার লোকজন ছবি তুলতে গেলে নাসির চোখ রাঙিয়ে ছবি তুলতে বাধা দেন। একপর্যায়ে পুলিশের সামনেই পরে দেখে নেবেন বলে স্থানীয় সাংবাদিকদের হুমকি-ধামকি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংঘর্ষের সময় সমকাল উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে আহত হন। পরের দিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন নাহার ও পৌর মেয়রের ভাইদের মারপিটে আহত  ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের চাচা এরশাদ আলীর দায়ের পৃথক মামলায় নাসিরসহ পাঁচজনকে গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশ।

/বিটি/

আরও পড়ুন:

সাংবাদিক হত্যার অভিযোগে মেয়রসহ ২ নেতাকে বহিষ্কার 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের