এবার রুয়েটে শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রাবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৬

রুয়েট এবার অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতি। শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ঘোষণা দেয় শিক্ষক সমিতি। রবিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার থেকে তারা এ কর্মসূচি পালন করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ২৮ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে। এরপর দাবি আদায়ে শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপাচার্যকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক অবরুদ্ধ ছিলেন। আজ রবিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শিক্ষার্থীদের দাবি মেনে নিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে বিভিন্নভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। ফেসবুকে খারাপ মন্তব্য করা হয়েছে। যা শিক্ষকদের জন্য মানহানিকর।

এ সময় তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের