রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজশাহী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:২৫

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় বরকত বিন শহিদ পরশ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
রবিবার বিকালে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরশ গোদাগাড়ী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুল আলম মুন্সি জানান, পরশ মোটরসাইকেলযোগে সংযোগ সড়ক দিয়ে ফায়ার সর্ভিসের সামনের মহাসড়কে উঠে। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি কোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী পরশ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের