‘রাজশাহী আসলে আবার কালাই রুটি খাবো’

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৯

কালাই রুটি খাচ্ছেন ওবায়দুল কাদের রাজশাহী জেলা হকি দলের সাবেক খেলোয়াড় আসাদুজ্জামান আসাদ প্রতিদিনই সকালে হাঁটতে বের হন। তবে শনিবারের সকালটা তার কাছে ছিল অন্যরকম। কারণ আচমকাই তিনি দেশের নীতিনির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তিকে খুব কাছে পেয়েছিলেন তিনি। শুধু কাছেই নয়, একসঙ্গে রুটিও খেয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আসাদুজ্জামান আসাদের কালাই রুটি খাওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। আর রাজশাহী ঘুরে ও কালাই রুটি খেয়ে মুগ্ধ ওবায়দুল কাদের বলেছেন, তিনি বলেন, ‘আবার রাজশাহী আসলে আবার কালাই রুটি খাবো। রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারবো না।’

বাংলা ট্রিবিউনকে আসাদ বলেন, ‘রাজশাহী নগরীর পদ্মার পাড়ে সকাল ৭টার দিকে হাঁটার পর আমি কালাই রুটি খাচ্ছিলাম। এমন সময় পায়ে হেঁটে বেশ কিছু ব্যক্তি কাছে আসেন। এর মধ্যে ছিলেন ওবায়দুল কাদের। তাকে দেখে আমি দাঁড়িয়ে সালাম দেই। রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাওয়ার আবেদন জানালাম। স্যার (ওবায়দুল কাদের) আবেদনে সাড়া দিয়ে আমার হাতের রুটি একটু খেলেন। এরপর কালাই রুটির স্বাদ নেওয়ার পর তিনি নিজেই একটি রুটির অর্ডার দিলেন। আর খাওয়া শেষে রুটি তৈরি করা মহিলাকে জিজ্ঞাসা করলেন, ‘রুটির দাম কত?’ জবাবে মহিলা জানালেন ২০ টাকা। তিনি খুশি হয়ে মহিলার হাতে দুই হাজার টাকা দিলেন।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে দেশের শীর্ষ পর্যায়ের অনেক ব্যক্তি আসেন। কিন্তু এভাবে কাউকে জনগণের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় না। আমার খুব ভালো লাগছে। এরকম একজন আমাদের সঙ্গে সহজে মিশলেন। শুধু তাই নয়, আমরা অনেক কিছু নিয়ে তার সঙ্গে খোলামেলা আলাপ করলাম। তিনি কিছুই মনে করলেন না। খুব ভালো মানুষ। তাকে বললাম, যে আপনার মতো যদি অন্য নেতারাও সকালে উঠে সাধারণ মানুষদের সঙ্গে আড্ডা দিত, দেশ আরও কত এগিয়ে যেত।’ 

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও একজন মন্ত্রীর এমন আচরণ মুগ্ধ করেছে রাজশাহীবাসীকে। ফেসবুকে সেই কলাই রুটি খাওয়ার দুটি ছবি পোস্ট করে   মো. রুবেল লিখেছেন, ‘আমরা গর্বিত যে তিনি রাজশাহীর মাটিতে দুই দিন অবস্থান করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বক্তব্যের মধ্যে দিয়ে তিনি সব দলের কর্মীদের হাসির মাধ্যমে মন জয় করেছেন। বক্তব্যে তিনি শুধু বাঁশ দিয়েছেন রাঘব-বোয়ালদের। মিশেছেন সাধারণ মানুষের সাথে। খেয়েছেন পদ্মার পাড়ে মাটিতে বসে বানানো কালাই রুটি। প্রশংসা করেছেন সবুজ রাজশাহী নগরীর। বলেছেন, আমার স্বপ্নের প্রিয় শহর রাজশাহী শহর। রাজশাহীর তরুণদের নিয়ে সম্ভাবনার কথাও বলেছেন।’ কালাই রুটি খাচ্ছেন ওবায়দুল কাদের

এদিকে শনিবার দুপুরে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই সিকিউরিটির জন্য মানুষের সঙ্গে মিশবো না এটা হতে পারে না। আজ (শনিবার, ১৮ ফেব্রুয়ারি) সকালে কালাই রুটি খেতে গিয়েছিলাম। তো এক লোক এসে আমাকে বলল, আপনাকে আমি দেখলাম যে ভোরবেলা উঠে এখানে এসেছেন, হাঁটছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, কালাই রুটি খাচ্ছেন। আর কোনও পলিটিশিয়ানরে তো সকালবেলা দেখি না। নেতারা তো সকালবেলা ঘুম থেকেই ওঠে না।’

এ ধরনের বক্তব্যে দেওয়ার সময় মঞ্চে উপস্থিত নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সকালবেলা ফোন করে শেখ হাসিনাকে পাই, নেতাদের পাই না, পাই না, পাই না। সকালবেলা উঠতে হবে। সকালবেলা উঠলে দেখবেন অনেক কাজ করা যায়।’

তিনি আরও বলেন, ‘আগে আমি বলতাম আমার মায়াবী শহর চট্টগ্রাম। এখন আমি বলি আমার মায়াবী শহর রাজশাহী।’ তিনি বলেন, ‘আবার রাজশাহী আসলে, আবার কালাই রুটি খাবো। রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারবো না।’

তিনি ছন্দ করে বলেন,‘আমার আর দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, রেখে দিলাম তাই। আবার যদি ইচ্ছে করে আবার আসিব ফিরে, দুঃখ-সুখের ঢেউ  খেলানো পদ্মানদীর তীরে।’ 

/এফএস/

আরও পড়ুন- 


আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ

 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক