জুয়া খেলার অপরাধে তিন কারারক্ষীসহ ১৪ জন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২১

rajshahi রাজশাহী মহানগরীতে জুয়া খেলার অপরাধে তিন কারারক্ষীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ওই তিন কারারক্ষী হলেন, মানিক হোসেন, হাবিব আহমেদ ও মিল্টন হোসেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, নগরীর ডিঙ্গাডোবা এলাকায় মাঠের ভেতর একটি ঘর বানিয়ে সেখানে জুয়ার আসর বসতো। এ নিয়ে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করে। সে অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন কারারক্ষী ছিল।

এ ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘ওই তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অধিদফতরে সুপারিশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্যই সমান।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের