আড়ানী পৌরসভায় সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী জয়ী

রাজশাহী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৯:৫০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৫২

ছনিয়া বেগম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার এক নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী আসনে উপ নির্বাচনে ১৩৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ছনিয়া বেগম। সোমবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম।

তিনি জানান, আড়ানী পৌরসভার উপ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে বিএনপি প্রার্থী ছনিয়া বেগম (আঙ্গুর ফল) ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রোকেয়া বেগম (কাঁচি) ৭১০ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী সুলতানা রাজিয়া মলি (মৌমাছি) পেয়েছেন ৪২০ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী আক্তার জাহান (ভ্যানিটি ব্যাগ) পেয়েছেন ২৪৪ ভোট।

উল্লেখ্য, আড়ানী পৌরসভার কুশবাড়িয়া, গোচর, হামিদকুড়া মহল্লা নিয়ে এক নম্বর সংরক্ষিত ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩০। এর মধ্যে কুশাবাড়িয়া মহল্লায় ভোটার সংখ্যা ১ হাজার ১৪২, গোচর মহল্লায় ১ হাজার ৪০, হামিদকুড়া মহল্লায় ৮৪৮।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর আড়ানী পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এক নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসনে বিজয়ী হয়েছিলেন ইলোরা নাজ কেমি। ২০১৬ সালের ৩০ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর দুই মাস পর এই সংরক্ষিত ওয়ার্ডে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের