ক্ষেতলালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৭:৫৬

জয়পুরহাট জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে শিশুরা খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের শিশু কন্যা মিনহা আখতার (২) ও গ্রামের মসজিদের ঈমাম মওলানা ইউছুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩) খেলতে গিয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ওইদিন ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে মসজিদের পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের