নাটোরে গেটের শেড ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ২২:১৯আপডেট : ২১ মার্চ ২০১৭, ২২:২১

নাটোর নাটোর সদর উপজেলার ভবানীপুরে বাড়ির গেটের শেড ধসে সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাদ্দাম হোসেন নাটোর জামহুরিয়া কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ভবানীপুর গ্রামের রফিক হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে সাদ্দাম হোসেন নিজ বাড়ির গেটের নবনির্মিত শেডের ওপর উঠে ঝাড়ু দিচ্ছিল। এ সময় শেডটি তার ওপর ধসে পড়ে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান