চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আলো খাতুন (৮)নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহম্মেদ।
গুরুতর আহত ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার গনকা মহল্লার আলী হোসেনের মেয়ে।
আহত আলোর চাচা নাসির উদ্দীন জানান, সকালে আলো তার দাদির সঙ্গে গনকা মসজিদের পাশের একটি পুকুরে যায়। এসময় আলো পুকুর পাড়ের একটি আম বাগানে আম কুড়ানোর এক পর্যায়ে একটি ছোট কৌটা হাতে নেয়। তার দাদী কৌটাটি ফেলে দিতে বললে, আলো তার হাত থেকে কৌটাটি ছুড়ে মারে। এ সময় তা বিস্ফোরিত হলে তার মুখ থেকে পা পর্যন্ত ঝলসে যায় ও বেশ কিছু স্থানে ক্ষতের সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় প্রথমে আলোকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: মাদারীপুর সদর থানার ওসি ও এসআইকে প্রত্যাহারে হাইকোর্টের নির্দেশ








