সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী হালিম নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ০৯:৪০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০৯:৪০

বন্দুকযুদ্ধ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভোর আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্যও আহত হয়েছে।

নিহত আব্দুল হালিমের বাড়ি কামারখন্দ উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। তার বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ-এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন ঘটনার পরপরই সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আব্দুল হালিমের লাশ উদ্ধার করা হয়।

আহত হন র‌্যাব সদস্য সিপাহী আনোয়ার হোসেন ও এলএস শাহ আলম। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দু’টি রামদা ও ছোরা জব্দ করা হয়।

র‌্যাব কমান্ডার আরও  জানান, নিহত আব্দুল হালিমের নামে হত্যা ও সন্ত্রাসী কাজের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব জানান।

/বিএল/

আরও পড়ুন:
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের লাশ উদ্ধার                                    

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের