রাজশাহীতে পুলিশের ব্লক রেইড চলছে

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১১:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১২:৫১

রাজশাহীতে ব্লক রেইডের ছবি রাজশাহী নগরীর হড়োগ্রামের পূর্ব পাড়ার কয়েকটি বাড়িতে ব্লক রেইড (সাড়াশি অভিযান) চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ তল্লাশি শুরু হয়।

মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম বলেন, ‘এ অভিযানকে ব্লক রেইড বলা হচ্ছে ‘

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতাখায়ের আলম বলেন, ‘আমরা সোমবার রাতে খবর পেয়েছি এই এলাকায় জঙ্গি অথবা বড় কোনও আসামি থাকতে পারে। সে তথ্যের ভিত্তিতে এই এলাকায় ব্লক রেইড চালানো হচ্ছে।’

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের রাজশাহীর ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, ‘মহানগর পুলিশের পাশাপাশি সোয়াট ও কাউন্টার টেরোরিজমের ইউনিট এখানে কাজ করছে।’  
এদিকে পুলিশের তল্লাশি শেষে ওই এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুইবার তল্লাশি করেছে।’

এক ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার বাসায় তল্লাশি শেষ হলে আমি পুলিশ সদস্যদের জানায় আমাকে ব্যাংকে যেতে হবে। পরে তারা আমাকে ব্যাংকে যাওয়ার অনুমতি দেয়।’

আরও পড়ুন: রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ 

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম