ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন কারাগারে

পাবনা প্রতিনিধি
১৯ মে ২০১৭, ১৩:১১আপডেট : ১৯ মে ২০১৭, ১৩:৫০

ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন গ্রেফতার
পাবনার ঈশ্বরদীতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুরের একটি মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাদের পাবনা জেলা আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। পরে আদালত থেকে শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

শিরহান শরীফ তমাল ঈশ্বরদী পৌর যুবলীগের স্থগিত কমিটির সভাপতি। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাবনা-৪ আসনের এমপি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সঙ্গে তার জামাতা ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের অনেকদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে ভূমিমন্ত্রী সমর্থিত যুবলীগ নেতা রাজিব সরকারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল ঈশ্বরদী পৌর সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। মন্ত্রীর জামাতা আবুল কালাম আজাদের মিস্টির দোকান, বেশ কিছু সাধারণ ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হয়। একই সময়ে হামলাকারীরা আবুল কালাম আজাদের সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে তাদের মারধরে ছাত্রলীগ সভাপতির মা আহত হন। ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন গ্রেফতার

পুলিশ জানায়, হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদি হয়ে ঈশ্বরদী থানায় বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে এক নম্বর ও যুবলীগ নেতা রাজিব সরকারকে দুই নম্বর আসামি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ১১  ্আসামিকে গ্রেফতার করে। 

/আরজে/এফএস/

আরও পড়ুন-

দুই শিক্ষার্থী ধর্ষণ মামলা: তদন্তে ফাঁক রাখতে চায় না পুলিশ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী