পদ্মায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০১৭, ০০:৪৩আপডেট : ২০ মে ২০১৭, ০০:৪৭

rajshahi পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তার নাম মিনহাজ অনিক ওরফে বান্টি। শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন এলাকার সামনের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মিনহাজ রাজশাহী কলেজের সমাজ কর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই ) মিজানুর রহমান জানান, নিখোঁজের সংবাদ পেয়ে দমকল বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়েছে।

নিখোঁজ মিনহাজের বন্ধু সবুজ ও হাদী জানান, বিকেলে তারা তিন বন্ধু মিলে পদ্মা গার্ডেনের সামনের চর পার হয়ে পদ্মা নদীতে যান। সেখানে গোসল করতে নেমে তারা নদীর গভীর পানিতে গিয়ে বিপদে পড়েন। এ সময় চিৎকার শুনে আশেপাশে থাকা একটি নৌকা থেকে লোকজন নেমে তাদের দুজনকে উদ্ধার করে। কিন্তু মিনহাজ নদীতে ডুবে যায়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকল বাহিনীর সদস্যরা আসলে উদ্ধার কাজ শুরু হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তাদের ডুবুরি দল একটি। বর্তমানে ওই ডুবুরি দল সিরাজগঞ্জের উল্লপাড়ায় উদ্ধার কাজে রয়েছে। দলটি ফিরলে রাতেই উদ্ধার কাজ শুরু হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস