রাজশাহীর 'জঙ্গি আস্তানা'র আশেপাশে ১৪৪ ধারা জারি

রাজশাহী প্রতিনিধি
১২ জুন ২০১৭, ১১:২১আপডেট : ১২ জুন ২০১৭, ১২:২৬

তানোরে জঙ্গি আস্তানা

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’র আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। লাল নিশান দিয়ে আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ওই বাড়ি থেকে একই পরিবারের ১২ জনকে আটক করে পুলিশ। বাড়িটি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- বাড়ির মালিক রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আয়েশা বিবি, বড় ছেলে ইব্রাহীম ও তার স্ত্রী মর্জিনা, ছোট ছেলে ইসরাফিল আলম (২৬) ও তার স্ত্রী হারেছা খাতুন, মেয়ে হাওয়া বেগম (২০) ও তার স্বামী রবিউল (২৭)। এছাড়া বাড়িটি থেকে উদ্ধার করা শিশুদের মধ্যে রয়েছে- ইব্রাহীম ও মর্জিনা দম্পতির তিন মেয়ে তামান্না (৮ বছর), তাসকিরা (৪ বছর), তানশিরা (৭ মাস) এবং রবিউল ও হাওয়া দম্পতির তিন মাসের একটি মেয়ে।

আটকের ব্যাপারে পুলিশ সুপার বলেছেন, জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছর তারা বাড়িতে ব্যতিক্রমভাবে ঈদের জামাত পালন করে। গত বছর ঈদের পর থেকে তাদের মাঝে আরও পরিবর্তন আসে। নিজেরা ঈদের আগের দিন বাড়ির উঠানে ঈদের জামাত করতো। এলাকার লোকজনের সঙ্গে তারা মেলামেশা করতো না।’

জানা গেছে, রমজান আলী গৌরঙ্গপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, ইব্রাহীম সার ব্যবসায়ী, ইসরাফিল আলম স্থানীয় হোমিও চিকিৎসক এবং রবিউল পাচন্দর ইউনিয়নের বনকিশোর চকপাড়ায় কাঠমিস্ত্রির কাজ করেন।

পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে দুটি সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর অভিযান চালানো হবে।

/এসএমএ/এসটি/

আরও পড়ুন:

ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট যাওয়ার পর তানোরে অভিযান

রাজশাহীর ‘জঙ্গি আস্তানা’ থেকে চার শিশুসহ ১২ জন আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের