বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ০০:০৮আপডেট : ২৫ জুন ২০১৭, ০০:০৮

বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত বগুড়ার শাজাহানপুর উপজেলার পুরাতন থানা এলাকার পাশে মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকারিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাকারিয়া হলো শাজাহানপুর উপজেলার সাজাপুর সরদারপাড়ার মোখলেসুর রহমানের ছেলে। সে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। শনিবার দুপুরে সে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়।
পুরাতন থানার পাশে একটি হোটেলের সামনে পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী এসআর ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-১১-৫৯৫৭) জাকারিয়াকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের চাচা মুনছুর আলী থানায় মামলা করেছেন।
কাভার্ড ভ্যানসহ চালক সাইফুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। 
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম