শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে: নানক

রাজশাহী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৯:৫৪

রাজশাহীতে নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো ক্ষমতা বিএনপির নেই। বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কখনও ভোট বন্ধ করতে পারবে না তারা। শেখ হাসিনার অধীনেই তাদের নির্বাচনে যেতে হবে।’

শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট চত্বরে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, সমাজসেবা অধিদফতরের সুফলভোগীদের উদ্দেশ্যে শান্তি ও উন্নয়নের মহাসড়কে বাগমারা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতা আসলে দেশের অসহায় মানুষের কথা ভুলে যায়। ভোট নেওয়ার আগে তারা দেশের অসহায়, গরিব, দুঃখী মানুষকে বিভিন্ন প্রকারের মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয়। কিন্তু ক্ষমতায় আসার পর ভোটারদের ওপর শুরু করে নানা ধরনের নির্যাতন। বিএনপিকে ভোট দিয়ে দেশের মানুষ আর ভুল করবে না।’

খালেদার জিয়ার সমলোচনা করে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে বাংলাদেশের আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি করার কোনও অধিকার নেই।’

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দলীয়ভাবে যাকেই মনোনয়ন দেওয়া হবে। তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সবাইকে কাজ করতে হবে।’

বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমপি বি.এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এমপি খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এমপি ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের