সহায়ক সরকার গঠনের এখতিয়ার সিইসি’র নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৮:২৫আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০০:১৬

‘সহায়ক সরকার’ বিষয়টি সিইসি’র সংলাপে আসার কথা নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সিইসি’র সহায়ক সরকার নিয়ে কোনও কিছু করার ক্ষমতা বা এখতেয়ার নেই। এটি সম্পূর্ণ সংবিধানিক বিষয়। সিইসি’র সঙ্গে সংলাপে এ ধরনের কোনও আলোচনা করে লাভ নেই।’ স্বাস্থ্যমন্ত্রী ৩১ জুলাই (রবিবার) দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের আড়াই’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

‘সহায়ক সরকার’ বিষয়টি সিইসি’র সংলাপে আসার কথা নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সিইসি’র সহায়ক সরকার নিয়ে কোনও কিছু করার ক্ষমতা বা এখতিয়ার নেই। এটি সম্পূর্ণ সংবিধানিক বিষয়। সিইসি’র সঙ্গে সংলাপে এ ধরনের কোনও আলোচনা করে লাভ নেই।’

৩১ জুলাই (রবিবার) দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের আড়াইশ' শয্যার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, সংলাপে অংশগ্রহণকারীদের বরং সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিৎ। কিভাবে ভালো একটি নির্বাচন করা যায়, সংলাপে সে বিষয়ে সিইসিকে পরামর্শ দেওয়া যেতে পারে। এর বাইরে আর কিছু নয়। বিএনপিকে আগামী নির্বাচনে অবশ্যই আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব থাকবে না।’

ভোট জনগণের মৌলিক অধিকার মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,‘জনগণই ঠিক করবে, তারা কাকে ভোট দেবে। নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর আমাদেরও কোনও ক্ষমতা থাকবে না। জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশের পদস্থ কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারাও তখন নির্বাচন কমিশনের কথা শুনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন নামমাত্র সরকার প্রধান থাকবেন। এমনকি, তার কথাও শুনবে না নির্বাচন কমিশন। এটিই স্বাভাবিক।'

এর আগে সদর হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনের সন্মেলন কক্ষে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময়ের সময়ে স্বাস্থ্যমন্ত্রী আবারও জেলার সব স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে বলেন, ‘এত সুন্দর অট্টালিকা ও এত এত যন্ত্রপাতি দিয়ে কি লাভ, যদি চিকিৎসক-নার্সরা তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন না করেন।'

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়াণ মোহন্তের সভাপতিতে সভায় আরও বক্তব্য রাখেন- স্বাচিব সহ-সভাপতি ডা. ওয়ালিউর রহমান, সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. শেখ মো. মঞ্জুর রহমান। বিকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজিত কৃষি মেলা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

/জেবি/এমএ/

আরও পড়তে পারেন: স্মৃতিকে আত্মহত্যায় প্ররোচনা: আসামি আলম গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের