ফেসবুকে ডেকে নিয়ে ধর্ষণ: দুই ব্যক্তির রিমান্ড আবেদন

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ২০:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:১০

রাজশাহীতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাদশা ও নাহিদ রাজশাহী নগরীতে ফেসবুকের মাধ্যমে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তিকে জিজ্ঞাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে বৃহস্পতিবার (৩ আগস্ট) আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা নগরীর শাহ মখদুম থানার পুলিশ পরিদর্শক আনোয়ার আলী তুহিন জানান, রবিবার (৬ আগস্ট) অথবা সোমবার এই রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আদালত এখনও কোনও আদেশ দেননি।

অভিযুক্তরা হলেন, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর রাজশাহী শাখার সাবেক শিক্ষক সামশুল আলম বাদশা ও তার বন্ধু রাজশাহীর গোরহাঙ্গা এলাকার ইজিটাস কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদ।

নির্যাতনের শিকার ওই তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করে চাকরির চেষ্টা করছিলেন তিনি।

প্রসঙ্গত, ফেসবুকে পরিচয়ের পর ওই তরুণীকে রাজশাহীতে দেখা করতে ডাকেন সাবেক শিক্ষক বাদশা। গত ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসেন ওই তরুণী। বাদশা ওই তরুণীকে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার গ্রিন গার্ডেন নামে একটি রেস্ট হাউজে নিয়ে যান। এরপর বাদশা ও তার বন্ধু নাহিদ তরুণীকে ধর্ষণ করেন। পরে ওই তরুণী পালিয়ে থানায় যান। পুলিশের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই রেস্ট হাউজ থেকে বাদশা ও নাহিদকে গ্রেফতার করা হয়।এরপর ২ আগস্ট আসামিদের কারাগারে পাঠানো হয়। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের