তারেকের কাছে গিয়ে খালেদা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন: নানক

রাজশাহী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৮

রাজশাহীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘তারেক রহমান দেশে লুটপাট চালিয়েছিলেন। তিনি দেশে রক্তের হোলি খেলেছিলেন। এরপর দেশ থেকে পালিয়েছেন। সেই তারেক রহমানের কাছে গিয়ে খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন।’ শনিবার রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বক্তব্য দেন।

আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক। রাজশাহী নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই সভায় নানক বলেন, ‘এই খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় বসে দেশকে অচল রাষ্ট্রে পরিণত করেছিলেন। সংবিধানকে তিনি বিকৃত করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে আগুন সন্ত্রাসী নামে পরিচিত।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একজন মমতাময়ী মানুষ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন। আবার নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমন ভূমিকায় প্রধানমন্ত্রী এখন বিশ্বে প্রশংসিত।’ পবা হরিয়ান চিনিকল মাঠ পরিদর্শন করেন আ. লীগ নেতারা (ছবি: প্রতিনিধি)

রাজশাহীর পবার হরিয়ান চিনিকল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন। সভায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ বিশ্বাসসহ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরে তারা রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠ পরিদর্শন করেন। আগামী ১৪ সেপ্টেম্বর ওই মাঠে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরও পড়ুন- ‘কোন অপরাধে আমাদের ভিটেমাটি ছাড়া করলো?’

 

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী