নাটোরে শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫

আইন-আদালত নাটোরের সিংড়া উপজেলায় এক শিশুকে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম ও আবু সাঈদ সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের বাসিন্দা। এ মামলার অপর আসামি আয়েশাকে খালাস দেন বিচারক।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল ও মামলা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের নুরাজিত প্রামানিকের মেয়ে মিম আক্তারকে (৯) ২০১৪ সালের ২৩ ডিসেম্বর প্রতিবেশী রফিকুল ইসলাম ও আবু সাঈদ তুলে নিয়ে যায়। পরে ওই শিশুর শরীরে থাকা গহনা খুলে নিয়ে তাকে হত্যা করে স্থানীয় একটি ডোবায় লাশটি ফেলে দেয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে নিখোঁজের তিনদিন পর ওই ডোবা থেকে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরাজিত প্রামানিক বাদী হয়ে রফিকুল ইসলাম ও আবু সাঈদসহ ৯ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রফিকুল ইসলাম, আবু সাঈদ ও সাঈদের স্ত্রী আয়শাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত ওই আদেন দেন।

আরও পড়ুন:

মাকেই পূজা করলেন সন্তানরা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম