জয়পুরহাটে ভীমরুলের কামড়ে আসামিসহ হাসপাতালে চার র‌্যাব সদস্য

জয়পুরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৮:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:১৪

জয়পুরহাট জয়পুরহাটে আসামি ধরে ফেরার পথে ভীমরুলের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন র‌্যাবের চার সদস্য। এ সময় আসামি নাজমুল হকও (৩০) ভীমরুলের কামড়ে আহত হন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে নওগাঁর ধামুইরহাট উপজেলার রূপনারায়ণপুর গ্রাম থেকে ফেরার পথে তারা ভীমরুলের আক্রমণের শিকার হন। জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওইদিন সকালে র‌্যাবের চার সদস্য দুটি মোটরসাইকেলে নওগাঁর ধামুইর হাটের রূপনারায়ণপুর গ্রামে আসামি ধরতে যান। সেখানে আসামি নাজমুল হককে (৩০) গ্রেফতার করার পর ওই গ্রাম থেকে তারা জয়পুরহাট ফিরছিলেন। পথে বাতাস ও বৃষ্টিতে তালগাছ থেকে পড়ে যাওয়া একটি চাক (বাসা) থেকে ভীমরুলের দল তাদের আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটিয়ে দেয়। খবর পেয়ে র‌্যাবের অন্য একটি দল দ্রুত পিক-আপে করে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

আহত র‌্যাব সদস্যরা হলেন আতোয়ার রহমান (৩৫), আব্দুল আজিজ (৪১),আবু বক্কর (৩২) ও এমরান হোসেন (২৭)। একইসঙ্গে আসামি নাজমুল হকও ভীমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, ভীমরুলের কামড়ে আহত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম জানান,আসামি ধরে ফেরার পথে চার র‌্যাব সদস্য ভীমরুলের আক্রমণের শিকার হন। হাসপাতালে তিনি তাদের সঙ্গে দেখা করেছেন।

আরও পড়ুন:

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের