বগুড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

বগুড়া বগুড়ার ধুনটে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদা (বাবার ফুফা) মোজাফফর প্রামাণিককে (৬০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলার বেলকুচি মধ্যপাড়ায় শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় প্রতিবেশীরা তাকে হাতেনাতে আটক করেন। রাতেই শিশুটিকে উদ্ধার ও দাদাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার দুপুরে শিশুটির মা থানায় মামলা করেন।

বেলকুচি গ্রামের স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বীথি জানান, রবিবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পাশের বাড়ির দাদা (বাবার ফুফা) মোজাফফর চকলেট দেওয়ার প্রলোভনে শিশুটিকে ঘরে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে হাতেনাতে আটক করেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই ) খোকন কুণ্ডু জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দাদাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। সোমবার দুপুরে মামলার পর আসামিকে হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের