সিরাজগঞ্জে গণধর্ষণের অভিযোগে গৃহবধূর মামলা, আটক এক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৮:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:০৯

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর থানায় সোমবার দুপুরে এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের সবার বাড়ি সদর পৌরসভার একডালা পুর্নবাসন মহল্লা ও তার আশেপাশে। গৃহবধূর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার রাতেই তাদের একজনকে আটক করেছে।

আটক ফিরোজ উদ্দিন (২৩) সদর পৌরসভার একডালা পুর্নবাসন মহল্লার আব্দুল বারেকের ছেলে। পেশায় খণ্ডকালীন রিক্শা শ্রমিক হলেও এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত।

মামলার কতদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘গণধর্ষণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সদর থানার ওসি হেলাল উদ্দিন বলেন,‘পাঁচদিন আগের ঘটনা হলেও ওই গৃহবধূ নিজে থেকে থানায় অভিযোগ করেননি বা পুলিশকে জানাননি। বরং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ উদ্যোগে ভিকটিমকে খুঁজে বের করেছে। পরে তার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করার পর বাকি চারজনকে পুলিশ খুঁজছে।

তিনি আরও জানান, গৃহবধূর দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে স্বামীর সঙ্গে রাগ করে গত বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাকে জোরপূর্বক ধরে নিয়ে ওই এলাকার পাঁচজন গণধর্ষণ করে। কিন্তু ঘটনা ও সময়ের সঙ্গে গৃহবধূর বর্ণনার তারতম্য হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কিছুটা সন্দেহ দেখা দিয়েছে। তারপরও তার ডাক্তারি পরিক্ষার প্রক্রিয়া চলছে। বাকি চারজনকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। বিষয়টি নিয়ে ভিকটিমের স্বামী ও স্বজনদের সঙ্গে এলাকায় এক ধরণের দেন-দরবারও হয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।

আরও পড়তে পারেন: ঝিনাইদহ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের